Skip to main content

Posts

Showing posts with the label ethics

পর্বতারোহণঃ একটি ছিন্নডানা স্বপ্ন- প্রথম পর্ব

পর্বতারোহণঃ একটি ছিন্নডানা স্বপ্ন -(প্রথম পর্ব) অনিন্দ্য মুখোপাধ্যায় (লেখকের মন্তব্যঃ এই লেখাটি দেশ পত্রিকায় ২০২১ সালের জানুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল। সম্পাদকের অনুমতি নিয়ে এবার নিজের ব্লগে দুটি পর্বে প্রকাশ করলাম। এটি প্রথম পর্ব। কৃতজ্ঞতা এবিপি প্রাইভেট লিমিটেড। )  ১ পঞ্চাশের দশকের শেষ দিকে , ইওরোপ - আমেরিকার পাহাড়িয়া আড্ডায়, পোড় খাওয়া এবং পোড় খেতে উদ্‌গ্রীব পর্বতারোহীদের মুখে মুখে একটা আলোচনা খুবই শোনা যেত । আল্পসের শামোনি কিংবা ওয়েলসের প্লাস - ই - ব্রেনিন , মাল্টি - পিচ কিংবা কোনও বোল্ডারিং সমস্যার শেষে , গ্রামের শুঁড়িখানায় বিয়ারের গ্লাসে ফেনার মতোই উপচে পড়ত একটা সম্ভাবনার কথা । শোনা যেত , হিমালয় এবং কারাকোরামের উচ্চতম সবক’টি পাহাড় আরোহণ হয়ে গেলেই , পর্বতারোহণের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হবে । বলা হত , তখন আর হাল্লা-চলেছে-যুদ্ধের কায়দায় বিশাল আকার - প্রকারের অভিযান সংগঠিত হবে না । তখন কেবল গুটিকয় বন্ধু, পেল্লায় স্যাক কাঁধে তুলে নিয়ে, অপেক্ষাকৃত ছোট পাহাড়ে, কঠিনতর ক্লাইম্বিং চ্যালেঞ্জের সন্ধানে পাড়ি দেবে। স্নোডনিয়া, লেক ডিস্ট্রিক্ট, কানাডিয়ান রকিস, সিয়েরা ক্যাসকেডস থে...