'পাবলিশ অর পেরিশ- Publish or Perish' ইন্টারনেট বলছে এই কথাটা নাকি ড্যানিয়েল জে বার্নস্টাইন নামের সাম্প্রতিক সময়ের এক গণিতজ্ঞ বলেছেন। তবে আমার ধারণা ছিল কথাটা যথেষ্ট প্রাচীন এবং আমি মনে করি, কেবল তথাকথিত অ্যাকাডেমিয়া নয়, অভিযান সাধনাতেও এই কথা প্রযোজ্য। কারণ অভিযানের যাথার্থ শিক্ষায়, ট্রফি শিকারে নয়। (এক্ষেত্রে 'ট্রফি হান্টিং' কথাটা আমি আক্ষরিক কম এবং রূপকার্থে বেশী ব্যবহার করতে চেয়েছি। কারণ, আফ্রিকার কোন এক বিপন্ন প্রজাতির প্রাণী শিকার এবং মাউন্ট এভারেস্ট আরোহণ- এই দুটিই আজ একই গোত্রে পড়ে গেছে। ) আপনি ঠিকই পড়েছেন, লেখার শুরুতেই আমি 'অভিযান' শব্দটির পর 'সাধনা' শব্দটি ব্যবহার করেছি। কারণ আমি মনে করি, প্রকৃত অভিযাত্রীরা এক একজন সাধক। গায়ক, সাহিত্যিক, বিজ্ঞানীদের মতই অভিযাত্রীরাও কিছু প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন। ফ্রাঁসোয়া আরাগো বলেছিলেন- " To get to know, to discover, to publish- this is the destiny of a scientist." এবং বিশ্বকবির ভাষায় এই খোঁজ- " আপনাকে এই জানা আমার ফুরাবে না" , কারণ- "এই জানারই সঙ্গে সঙ্গে ত...
or In Dialogue with Destiny